ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : স্বাধীন 'তদন্ত কমিশন' গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বাধীন 'তদন্ত কমিশন' গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছেন। এ বিষয়ে আগামী সপ্তাহে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটের পক্ষে আইনজীবী মো: আসফাকোজ্জোহা।


এই রিটে মন্ত্রীপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে বিবাদী করা হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং তৎপরবর্তী পদক্ষেপ সমূহ সম্পূর্ণ পর্যালোচনা ও নিরীক্ষার লক্ষ্যে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑